PAINS ARE FILLED IN MY GLASS OF DRINKING [ বেদনায় ভরে গিয়েছে পেয়ালা


PAINS ARE FILLED IN MY GLASS OF DRINKING 

[বেদনায় ভরে গিয়েছে পেয়ালা ]

[BEDANAY BHORE GIYECHE PEYALA] 


         বেদনায় ভরে গিয়েছে পেয়ালা,
নিয়ো হে নিয়ো।
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা,
পিয়ো হে পিয়ো  ১


ভরা সে পাত্র, তারে বুকে 'রে  
বেড়ানু বহিয়া সারা রাতি ধরে
লও তুলে লও আজি নিশিভোর প্রিয় হে প্রিয়॥২

বাসনার রঙে লহরে লহরে রঙিন হল। 
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো। 

রসে মিশাক তব নিশ্বাস     
নবীন উষার পুষ্পসুবাস-- 
এরই 'পরে তব আঁখির আভাস 
দিয়ো হে দিয়ো ॥৩

***********************
Sung by- Debabrata Biswas

Comments

Popular posts from this blog

madhur holo aaji

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]